জার্মানিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে জার্মানে বসবাসরত বাঙালিরা। জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ১৭ মার্চ বিকালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনীতিবিদ, প্রবাসীসহ আরো অনেকে।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

এদিকে ২১ মার্চ ফ্রাঙ্কফুর্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠী’ এর উদ্যোগে বিশাল এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট এর চেয়ারম্যান ড.আবুল আজাদ, প্রাক্তন সাংস্কৃতিক বিষয়ক সচিব এম আজিজুর রহমান এবং গায়ক-গায়িকাসহ ১০ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল ও ফ্রাঙ্কফুর্ট শহরের মেয়র, হাইডেলবার্গ ইউনিভার্সিটির প্রফেসর ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

Manual7 Ad Code

আগামী ৪ এপ্রিল ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি রেজি.’ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বঙ্গবন্ধুর উপর বিশিষ্ট আলোচক ও স্বনামধন্য গানের শিল্পীবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code