কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: বর্তমানে হলিউডের কাজ নিয়ে প্রচুর ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক প্রজেক্টে যুক্ত হয়ে ইতোমধ্যেই নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবুও মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে হয় তাকে। এবার শরীর নিয়ে কটূ কথা শুনে স্বামী কাছে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।

Manual7 Ad Code

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানালেন তার ‘বডিং শেমিং’-এর কথা। এই প্রথম নয়, চেহারা নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমনই অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমার শরীরের মাপ আদর্শ নয়। কথাটা শুনে খারাপ লেগেছিল। আমার স্বামী ও টিমের কাছে কান্নাকাটিও করেছি।’ তার কথায়, ‘আদর্শ শরীর বলে কিছু হয় না। বরং ভালো কাজে বিশ্বাসী আমি।’

Manual1 Ad Code

খুব শিগগিরই কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বহুভাষী এই সিরিজে মুখ্য চরিত্রেই অভিনয় করেছেন তিনি। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় নাম লেখালেন প্রিয়াঙ্কা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code