চা নিয়ে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করছি- শেখ আলিউর রহমান ওবিই

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন ব্যুরো অফিস :

Manual5 Ad Code

বাংলাদেশের চা নিয়ে দেশের ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করছেন বলে জানান এনআরবি সেন্টারের সাথে বৈঠকে লন্ডন টি এক্সচেঞ্জ এর কর্ণধার শেখ আলিউর রহমান ওবিই।

Manual1 Ad Code

সম্প্রতি সেন্টার ফর এনআরবির উদ্যোগে “সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্রান্ডিং” শীর্ষক এই মতবিনিময় বৈঠকে অনুষ্ঠিত হয় ।

সেন্টারের চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত হয়ে বাংলাদেশের ব্রান্ডিং বিষয়ে বিভিন্ন মতামত রাখেন ব্যাংকার ইশতিয়াক চৌধুরী, এয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত মাসিউ্জজামান সেরনিয়াবাত, ঢাকা চেম্বার এর সাবেক ভাইস প্রেসিডেন্ট সুয়েব চৌধুরী, সাবেক পরিচালক মুক্তার হোসেন চৌধুরী ও কাজী ফার্মের কর্মকর্তা মাসুম আহমদ।

সেন্টার ফর এনআরবির কার্যালয়ে মতবিনিময় বৈঠকে লন্ডন টি এক্সচেঞ্জ এর কর্ণধার শেখ আলিউর রহমান ওবিই বলেন -বিশ্বব্যাপী বাংলাদেশের চা সুন্দরভাবে তুলে ধরে এর মাধ্যমে দেশের ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করছেন ।  বিশ্বদরবারে বাংলাদেশের চায়ের মান উন্নতকরনে আমরা ব্যাপকভাবে কাজ করছি।  ব্রিটিশ রাজ পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে বিশ্বময় বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার সুযোগ রয়েছে।

Manual8 Ad Code

শেখ আলিউর আরো বলেন, বাংলাদেশের চা বোর্ডের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করছি, যাতে চা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পায় ও কাজের পরিবেশ এবং আন্তর্জাতিক বাজারে চায়ের যথাযথ মূল্য পাওয়া যায়।

বাংলাদেশের ব্রান্ডিং এ সেন্টার ফর এনআরবি বিশ্বব্যাপী যে কাজ করছে তা অনন্য উল্লেখ করে তিনি বলেন, ‘এনআরবি সেন্টারের সাথে এ ব্যাপারে কাজ করার জন্য আমরা উন্মুখ হয়ে আছি। এনআরবি সেন্টার বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমুর্তি উন্নয়নে যে কাজ করছে তা অসাধারণ। আমরাও এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে চাই।’

Manual7 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code