বাধ্য হয়ে রমজানে কর্মসূচি দিয়েছি : ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ দেশের বর্তমান পরিস্থিতিতে রমজান মাসেও কর্মসূচি দিতে বাধ্য হয়েছি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।

Manual1 Ad Code

তিনি বলেন, রমজানে আমাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা, তাতে কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।

Manual1 Ad Code

বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ কষ্টে দিনাতিপাত করছে। প্রতিটি জিনিসের দাম বেড়েছে। সবকিছু মিলিয়ে রমজানেও বিএনপির আন্দোলন চলমান থাকবে।

Manual3 Ad Code

বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে ১ এপ্রিল সারাদেশের সকল মহানগর ও জেলায় বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি। ৮ এপ্রিল সারাদেশের সকল মহানগরের থানা পর্যায়ে ও জেলার উপজেলা পর্যায়ে দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।

এ ছাড়া ৯ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগে, ১০ এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগে, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগে, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগে এবং ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি, মানববন্ধন অথবা অবস্থান কর্মসূচি পালন করা হবে।

শুধু তাই নয়, ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জেলা ও মহানগরে সভা-সমাবেশ-মতবিনিময় সভা করবে দলটি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code