ভাস্কর্য গ্রিসকে ফেরত দিলো ভ্যাটিকান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: গ্রিসকে আড়াই হাজার বছরের পুরনো তিনটি ভাস্কর্য ফেরত দিলো ভ্যাটিকান সিটি। এ পদক্ষেপকে দেশ দুটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখছেন অনেকে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

মূর্তিগুলো হস্তান্তরের পর ভ্যাটিকান পোপ ফ্রান্সিস ও অ্যাথেন্সের আর্চবিশপ লেরোনিমাসসহ দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা হাসি মুখে একে অপরের সঙ্গে হাত মেলান। এ সময় লেরোনিমাস বলেন, ‘পোপ ফ্রান্সিসের এই পদক্ষেপ অন্যান্য দেশগুলোও অনুসরণ করবে বলে আশা করছি। ভ্যাটিকান পোপ দেখিয়ে দিয়েছেন, এটি সম্ভব।’

Manual6 Ad Code

অবশ্য ভ্যাটিকান পোপ ফ্রান্সিস গত বছরই মূর্তিগুলো ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ভাস্কর্য তিনটির একটিতে ঘোড়ার মাথা, আরেকটিতে একজন পুরুষ ও বালকের মাথা দেখা যায়। প্রায় ২০০ বছর ধরে ভ্যাটিকান সিটির জাদুঘরের স্থায়ী সংগ্রহ হিসেবে রাখা ছিল মূর্তি তিনটি।

Manual2 Ad Code

বিংশ শতাব্দীর শুরু থেকেই পার্থেনোন মন্দিরের মূর্তিগুলো পুনরুদ্ধারের চেষ্টা করে আসছে গ্রিস। মন্দিরটির আড়াই হাজার বছর পূর্বের ভাস্কর্যগুলোর ৫০ শতাংশই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এখনও যেগুলো আছে তার অর্ধেকেরও বেশি ভাস্কর্য বর্তমান অবস্থান ব্রিটিশ জাদুঘরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code