সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র “সাহরি বিতরন ২০২৩” কর্মসুচি পালন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ মাহে রমযান উপলক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে “সাহরি বিতরন ২০২৩” কর্মসুচি পালন করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক।

Manual5 Ad Code

“মানুষ মানুষের জন্য” শ্লোগানে স্থানীয় সময় শুক্রবার (২৪ মার্চ) রাতে ফুড ব্যাংকিং টিম সিলেটের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।

জানা যায়, সিলেট সদরের চৌহাট্টা, জিন্দাবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে এই সাহরি বিতরন করা হয়। এতে ছিল রান্নাকরা খাদ্যদ্রব্য, বোতলজাত পানিয়।

Manual4 Ad Code

এসময় সিলেট সফররত সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সভাপতি আব্দুল মালেক খান লায়েক, সাধারন সম্পাদক আর .সি. টিটো কর্মসুচিতে উপস্থিত অংশ নেন।

“সাহরি বিতরন ২০২৩” কর্মসুচি সুন্দরভাবে পালন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাধারন সম্পাদক আর .সি. টিটো বলেন, ভবিষ্যতেও সংগঠনের এধরনের কর্মসুচি অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code