মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:মৌলভীবাজারের ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা।
সোমবার (২৮ শে জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপু।

Manual8 Ad Code

সভাপতি তার বক্তব্য বলেন, আমরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুব বেশি কিছু করতে পারবো না। তবে আমরা চাই- মৌলভীবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ, ঐতিহ্যবাহী মৌলভীবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হোক।
এসময় মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code