তাকওয়া অর্জনের মাস রমজান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: আরবি ভাষার ছোট্ট একটি শব্দ তাকওয়া। অর্থ আল্লাহভীতি, নিজেকে রক্ষা করা, বেঁচে থাকা ইত্যাদি। পরিভাষায় তাকওয়া বলা হয়, আল্লাহর ভয়ে সব পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে তার সব বিধিবিধান মেনে চলা। আল্লাহকে এমনভাবে ভয় করা যে তিনি আমাকে দিনের আলোতে যেমন দেখছেন, রাতের আঁধারেও ঠিক তেমনি দেখছেন। আমার অন্তরের সুধারণা বা কুমন্ত্রণা সব বিষয়েই তিনি সম্যক অবগত আছেন। আমার যাবতীয় কাজ-কর্মের হিসাব তার সামনে দাঁড়িয়ে দিতে হবে– এমন ভীতি এবং বিশ্বাসের নামই হলো তাকওয়া। বস্তুত তাকওয়ার চর্চার মাধ্যমেই মানুষ পশুত্বের কাতার থেকে মনুষ্যত্বের আসনে সমাসীন হয়।

মাহে রমজান মানবজাতির জন্য এক মহা নিয়ামত। এ মাস তাকওয়া অর্জনের মাস। আত্মশুদ্ধির মাস। গোনাহ মাফের মাস।
‘বস্তুত সৃষ্টিজগতের সবকিছুই আল্লাহ রাব্বুল আলামীনের মুখাপেক্ষী। একজন সচেতন মুসলিম যেকোন প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়‘ (সূরা আল আহযাব, আয়াত ২১)। সহিহ হাদিস এর মাধ্যমে আমরা রাসুলের (সা.) জীবনের আদর্শ সম্পর্কে জানতে পারি। নগদ ইসলামিক অ্যাপে ইসলামিক জীবন ফিচারে আসুন পড়ি সহিহ হাদিস এবং আমল করি রাসুলের দেখানো পথে।

Manual2 Ad Code

রমজানের সিয়াম সাধনা মূলত তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। এ মর্মে আল-কোরআনে মহান আল্লাহ বলেন, তোমাদের ওপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পাবো ( সুরা,বাকারা:১৮৩)। এ আয়াতের আলোচনা থেকে বোঝা যায় যে, রমজানে সিয়াম সাধনার মাধ্যমে সারাদিন পানাহার, স্ত্রী-সম্ভোগ, ঝগড়া-বিবাদ ইত্যাদি থেকে বেঁচে থাকাই হচ্ছে তাকওয়া অর্জনের মাধ্যম। তাহলে এত কষ্ট করে যেই তাকওয়া অর্জন করতে হয় আসলে কী সেই তাকওয়া? তাকওয়া অর্জিত হলে লাভ কী?

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code