শুরুতেই বোল্ড শান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: একমাত্র টেস্টের সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ২ ওভারে ৭/১ (তামিম ইকবাল ২*, মুমিনুল হক ৪*; নাজমুল হোসেন শান্ত ০)।

Manual8 Ad Code

আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৭৭.২ ওভারে ২১৪/১০ ( বেন হোয়াইট ০*, গ্রাহাম হিউম ২*; হ্যারি টেক্টর ৫০, কার্টিস ক্যাম্ফার ৩৪, মার্ক অ্যাডায়ার ৩২, ম্যাকব্রিন ১৯, অ্যান্ডি বালবির্নি ১৬, জেমস ম্যাককলাম ৭, মারে কমিন্স ৫, পিটার মুর ১)।

আয়ারল্যান্ডকে ২১৪ রানে রুখে দিলেও শুরুটা প্রত্যাশা মতো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই গোল্ডেন ডাকে ফিরেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। মার্ক অ্যাডয়ারের লেংথ বল কাট করতে গিয়েছিলেন। বলে কিছুটা মুভমেন্টও ছিল। তাতে বল ব্যাটের কানায় লেগে আঘাত করে স্টাম্পে। দ্বিতীয় ওভারেও আরেকটি উইকেট পড়তে পারতো। মুমিনুলের ক্যাচ স্লিপ ফিল্ডারের হাতে পড়ার আগে স্পর্শ করে মাটিতে। তৃতীয় ওভারে তামিমের লেগ বিফোরের আবেদন করে সাড়া না পেলে রিভিউ নিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু সাফল্য মেলেনি তাতে।

তাইজুলের ৫ উইকেটের পর আয়ারল্যান্ড অলআউট ২১৪ রানে

Manual2 Ad Code

আয়ারল্যান্ড টেস্ট সিরিজেও বাংলাদেশের কাছে পাত্তা পেলো না। টস জিতে ব্যাটিংয়ে নেমে তাইজুল-মিরাজের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে তারা ২১৪ রানে অলআউট হয়েছে। আইরিশদের দ্রুত গুটিয়ে দিতে বড় অবদান তাইজুল ইসলামের। ৩ উইকেট হারানো প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় দারুণ প্রতিরোধ গড়েছিলেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। অভিষেকে টেক্টর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। মিরাজ হাফসেঞ্চুরিয়ানকে ফিরিয়ে এই জুটি ভেঙে দিলে মূল সর্বনাশটা করেছেন তাইজুল। এর পর তার আঘাতেই দ্বিতীয় সেশনে ৬ উইকেট পড়েছে। তৃতীয় সেশনে অবশ্য লেজের দিকে প্রতিরোধ গড়ে ইনিংসটা টেনে নিতে অবদান রেখেছেন লরকান টাকার ও মার্ক অ্যাডায়ার। তাইজুল এই দুটি উইকেট নিলে প্রথম ইনিংসে ২১৪ রানেই গুটিয়ে গেছে আইরিশ দল।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code