৬ বছরের শিক্ষার্থীর গুলিতে আহত শিক্ষিকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছয় বছর বয়সী শিক্ষার্থীর গুলিতে আহত এক শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলার (প্রায় ৪২১ কোটি ৩৭ লাখ টাকা*) ক্ষতিপূরণ চেয়ে একটি মামলা করেছেন। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সতর্কতা সংকেত উপেক্ষা করার জন্য গুরুতর অবহেলার অভিযোগ এনেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

খবরে বলা হয়েছে, সোমবার এই মামলাটি দায়ের করেছেন আবিগাইল আবি জুয়েরনার (২৫)। চলতি বছরের ৬ জানুয়ারি তিনি হাতে ও বুকে গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর তাকে দুই সপ্তাহ হাসপাতালে থাকতে হয়। এ সময় তাকে চার বার অস্ত্রোপচার করা হয়।

ঘটনাটি ঘটে নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারিক স্কুলে। স্কুল ব্যাগের ভেতরে ছয় বছর বয়সী এক শিক্ষার্থী পিস্তল নিয়ে আসে।

Manual4 Ad Code

অজ্ঞাত ছেলের গুলিতে আহত হওয়ার পর জুয়েরনার অপর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নিজের জন্য সহযোগিতা চান।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code