ঢাকায় ৮০ কিশোর গ্যাং

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদন: রাজধানীর বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ৮০টি কিশোর গ্যাং। এই গ্যাংগুলোর সদস্য সংখ্যা প্রায় ৩৩৯ জন। কিশোর অপরাধের মাত্রা বাড়ার ক্ষেত্রে সিনিয়র জুনিয়র বিরোধ, হিরোইজম, প্রযুক্তির অপব্যবহার, পারিবারিক বন্ধনের শিথিলতা, ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ বিষয়গুলো উঠে আসছে। ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১১ বছরে রাজধানীতে কিশোর অপরাধের কারণে ৪৬টি মামলা হয়েছে। যার মধ্যে একটি মামলার বিচার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

Manual2 Ad Code

বিশেষজ্ঞরা বলছেন, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকা বানানোর কথা বলে, অর্থের লোভ দেখিয়ে নিম্ন আয়ের পরিবারের মেয়েদের অনৈতিক কর্মকাণ্ডের ফাঁদে ফেলছে অপরাধীরা। এমনকি কৌশলে এসব কিশোরীদের ভারত এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাচার করা হচ্ছে। টিকটক, লাইকি, ইমো, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার কিশোর তরুণদের বিপথগামী করে তুলছে।

Manual2 Ad Code

ডিএমপির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, প্রচলিত শিশু আইনে কিশোর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অনেকটাই জটিল ছিল। বর্তমান আইন অনুযায়ী কিশোর অপরাধীদের সংশোধন কেন্দ্রে পাঠানো হলেও তারা কতখানি স্বাভাবিক জীবনে ফিরে আসে সেটা এখনো প্রশ্ন সাপেক্ষ। কোনও কোনও ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে কিশোর অপরাধীরা অপরাধ করতে ইন্ধন পাচ্ছে। তবে কিশোর অপরাধ প্রতিরোধে কোনও রাজনৈতিক চাপ নেই।

Manual3 Ad Code

গ্যাং কালচারের শিকার হয়ে ২০১৭ সালে প্রথমবারের মতো প্রাণ হারায় উত্তরা ট্রাস্ট কলেজের ছাত্র আদনান। এসব সদস্যরা হত্যা খুন মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বিভিন্ন এলাকায় ছোট ছোট গ্রুপে আড্ডা, সেখান থেকেই সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব কিংবা কোনও কিছু নিয়ে মনোমালিন্য হলেই লেগে যায় মারামারি। এছাড়া নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে স্বার্থের দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। জোরে জোরে হর্ন বাজিয়ে সড়কে বাইক চালানো, কার রেসিংয়ের বিষয়টিও নজরে এসেছে। সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ওয়ার্ড পর্যায়ে কিশোর গ্যাং প্রতিরোধ সিটিজেন কমিটি গঠন করার কথাও বলছেন সমাজ সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code