৫ ধাপ এগিয়েছেন মুশফিক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের ম্যাচসেরা পারফর্মার ছিলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে সেঞ্চুরির (১২৬) পাশাপাশি দ্বিতীয় ইনিংসে তুলে নেন ফিফটি (৫১*)। তাতে টেস্ট র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৭তম স্থানে। তার মতো টেস্টে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানও।

তাইজুল একমাত্র টেস্টে প্রথম ইনিংসে নিয়েছেন মূল্যবান ৫ উইকেট। তাতে তিন ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২৬ রানে দুই উইকেট নেওয়া অধিনায়ক সাকিব আল হাসানও এগিয়েছেন দুই ধাপ। বোলারদের র্যাঙ্কিংয়ে তার স্থান এখন ২৬।

Manual8 Ad Code

এদিকে, টি-টোয়েন্টিতে ব্যাটারদের শীর্ষ র্যাঙ্কিংয়ের লড়াইটা জমে উঠেছে। ৯০৬ রেটিং নিয়ে শীর্ষে আছেন সূর্যকুমার যাদব।

Manual1 Ad Code

বুধবার সর্বশেষ হালনাগাদের পর তিনে উঠেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার রেটিং ৭৫৫। রিজওয়ান ৮১১ রেটিং নিয়ে অবস্থান করছেন দুইয়ে। এই অবস্থায় তাদের আরও উন্নতির সুযোগ তৈরি হয়েছে। শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে পাকিস্তানের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই ম্যাচে বাবর-রিজওয়ান চাইবেন রানের ফোয়ারা ছুটিয়ে র্যাঙ্কিংয়ে নিজেদের শ্রেয়তর স্থানে নিয়ে যেতে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code