গুড ফ্রাইডে চুক্তির ২৫ বছর পূর্তিতে বেলফাস্টে বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: গুড ফ্রাইডে চুক্তির ২৫ বছর পূর্তিতে চার দিনের ঐতিহাসিক সফরে নর্দার্ন আয়ারল্যান্ডে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯ টা ২০ মিনিটে বেলফাস্টে পৌঁছান তিনি। বেলফাস্টের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

Manual2 Ad Code

১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তির মাধ্যমে নর্দার্ন আয়ারল্যান্ডের ৩০ বছরের সহিংসতার সমাপ্তি ঘটেছিল। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে অঞ্চলটির অসাধারণ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউজ।

অঞ্চলটির শান্তি রক্ষা ও সমৃদ্ধি বজায় রাখতে মার্কিন প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে চুক্তিটির ২৫ বছর পূর্তি উদযাপন করতে আগ্রহ প্রকাশ করেন বাইডেন।

ব্রিটিশ অধিভুক্ত দেশটির সব চেয়ে বড় রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট সিন ফেইন বাইডেনের সফরকে ‘বিশেষ মুহূর্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এই ২৫ বছরে আমাদের অর্জনের দিকে ফিরে তাকিয়ে যেভাবে গর্ববোধ করি, পরবর্তী ২৫ বছরেও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার আশা করি।’

Manual2 Ad Code

তবে বাইডেনের বেলফাস্টে থাকাকালীন নর্দার্ন আয়ারল্যান্ডের কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন না বলে জানিয়েছেন সুনাক।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code