মানসিকতা নিয়ে মাঠে নেমে সফল ব্রুক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: সোয়া ১৩ কোটি রুপি মূল্য হ্যারি ব্রুকের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছিল। ভক্তরা হয়তো ভাবছিলেন, পুরো টাকা জলে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ইংলিশ ব্যাটার জ্বলে উঠলেন আইপিএলের চতুর্থ ম্যাচে। প্রথম তিন ম্যাচে ব্যাটে রান ছিল না বলে ব্যঙ্গ-বিদ্রূপ মাথায় নিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেললেন বিস্ফোরক এক ইনিংস। ‘ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে মাঠে নামার কারণেই এই সাফল্য পেয়েছেন বললেন তিনি।

Manual6 Ad Code

প্রথম দুটি ম্যাচে মিডল অর্ডারে ছিলেন ব্রুক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে চার নম্বরে ব্যাটিং করে ঘাম ছুটেছিল, করেন ২১ বলে ১৩ রান। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে পাঁচে নেমে কেবল চার বল খেলে করেন ৩ রান। দুইবারই রিস্ট স্পিনারদের কাছে উইকেট দেন। তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ওপেনিংয়ে নেমেও কেবল ১৩ রান করে আউট।

Manual3 Ad Code

অথচ ২৪ বছর বয়সী এই ব্যাটার প্রথম ছয় টেস্টের ১০ ইনিংসে চার সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরি মেরে আইপিএলে যোগ দেন। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে তার ব্যাটে রান খরা দেখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলে ট্রল। কিন্তু ব্রুক ওসব ভুলে ইডেন গার্ডেনসে শুক্রবার খেললেন দুর্দান্ত ইনিংস। কলকাতার বিপক্ষে ৫৫ বলে অপরাজিত ১০০ রান করেন ব্রুক। এবার ওপেনিংয়ে সফল তিনি, হায়দরাবাদের ২৩ রানের জয়ে রাখেন অবদান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code