মার্কিন নথি ফাঁসের ঘটনায় গ্রেফতার তরুণ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় নথি ফাঁস করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআই। তরুণের নাম জ্যাক টেক্সেইরা। ২১ বছরের জ্যাক মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড।

Manual5 Ad Code

অ্যাটর্নি জেনারেল গারলান্ড বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষাবিষয়ক অতি গোপনীয় নথি সংগ্রহ, সংরক্ষণ ও এর তথ্য ফাঁসের ঘটনা তদন্তে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এফবিআই। এ নিয়ে তদন্ত চলমান।’

এফবিআই জানায়, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নর্থ ডাইটন শহরের একটি বাড়ি থেকে জ্যাককে গ্রেফতার করা হয়। এ ঘটনা বিশ্বাসঘাতক ও জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলে—এমন ব্যক্তিদের চিহ্নিত করা, খুঁজে বের করা ও জবাবদিহির আওতায় আনা আমাদের অব্যাহত প্রতিশ্রুতিরই উদাহরণ।

Manual1 Ad Code

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পরামর্শে গত সপ্তাহে একটি ফৌজদারি তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়। এই তদন্তে গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনায় কেমন ক্ষতি হয়েছে তা নিরূপনের চেষ্টা করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code