ফারিয়ার দেয়ালে ঝুলছে ভাবনার ছবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: আশনা হাবিব ভাবনা ও নুসরাত ফারিয়া। কাজের বিচারে দুজনেই সমসাময়িক। আর ‘বিউটি উইথ ব্রেন’ বিচারেও যেন পাল্লা দিয়ে চলছেন দুজনে। নুসরাত সঞ্চালনা পেরিয়ে সিনেমা ও গানে সমান ছন্দময়। অন্যদিকে ভাবনা অভিনয়ের সঙ্গে চিত্রশিল্পী হিসেবেও ক্রমশ চোখ ছানাবড়া করে তুলছেন সতীর্থদের।

Manual1 Ad Code

তা না হলে, পৃথিবীর এতো এতো দামি পেইন্টিং বা নামি চিত্রশিল্পী থাকতে নুসরাত ফারিয়ার দেয়াল কেন সাজবে আশনা হাবিব ভাবনার আঁকা ছবিতে!
খবর, নুসরাত ফারিয়া সম্প্রতি নিজের নতুন ফ্ল্যাটে উঠেছেন। তার আগে সবগুলো দেয়াল সাজিয়েছেন মনের মাধুরী মিশিয়ে। যেখানে রেখেছেন শিল্পের ছাপ। এরজন্য ভরসা করেছেন সতীর্থ অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রতি। যনি মূলত করোনাকালের লকডাউন থেকে অবসর সময়টা কাজে লাগতে আঁকাআঁকি শুরু করেন। এরমধ্যে তার কাক সিরিজের অনেকগুলো ছবি ব্যাপক প্রশংসা কুড়ায় অন্তর্জালে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code