দশ বছরের প্রেমের সফল পরিণতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বছর দশেক আগে কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন জেরিন তাসনিম নাউমি। পরে তার কণ্ঠে একাধিক গান হয়েছে শ্রোতাপ্রিয়। তবে অনেকদিন ধরেই তিনি সুরের ভুবন থেকে দূরে রয়েছেন। হঠাৎ আলোচনায় এলেন বিয়ের সূত্রে। হ্যাঁ, বিয়ে করেছেন গায়িকা নাউমি। ২১ সেপ্টেম্বর বিয়ের খাতায় স্বাক্ষর করে প্রেমিক তানজীর সিদ্দিকীকে কবুল করেন এই গায়িকা। আজ (২২ সেপ্টেম্বর) হচ্ছে তাদের মেহেদি সন্ধ্যা, কাল ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সেনা মালঞ্চে হবে বিবাহোত্তর সংবর্ধনা। সাংবাদিকদের এমনটাই জানান এই গায়িকা। নাউমি বলেন, ‘হ্যাঁ, বিয়ের খবরটা সত্যি। ভালোবাসার মানুষকে বিয়ে করেছি। আমরা দু’জনেই অনেক খুশি। সবার কাছে দোয়া চাই, যেন সুখে-শান্তিতে নতুন জীবন কাটাতে পারি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code