মুক্তির আগেই ফাঁস ‘জন নায়গন’, বড় ক্ষতির আশঙ্কায় বিজয়ের ভক্তরা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়গন’। পুরো সিনেমা বা গুরুত্বপূর্ণ অংশ ছড়িয়ে পড়ায় বক্স অফিসে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বেগে ভক্ত ও সংশ্লিষ্টরা।বিনোদনভিত্তিক মাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে জানানো হয়, সিনেমাটি মূলত ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল। তবে সার্টিফিকেশন জটিলতা এবং আইনি প্রক্রিয়ার কারণে মুক্তি পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার মধ্যেই বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিনেমাটির উচ্চমানের প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ে এবং দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শুধু পুরো সিনেমাই নয়, বিভিন্ন সূত্রে জানা গেছে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য এবং একটি গানের অংশও ফাঁস হয়েছে। প্রায় পাঁচ মিনিটের একটি ফুটেজে টাইটেল ক্রেডিটস, বিজয়ের পরিচিতিমূলক দৃশ্য এবং একটি অ্যাকশন সিকোয়েন্স দেখা গেছে। কারাগারের একটি দৃশ্যও এতে অন্তর্ভুক্ত ছিল, যা দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।এই ঘটনার পর থেকেই ভক্তদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। অনেকেই সামাজিক মাধ্যমে লিখছেন, “যত দ্রুত সম্ভব সিনেমাটি হলে মুক্তি দিতে হবে, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।” আবার কেউ কেউ সতর্ক করে বলেছেন, “পুরো সিনেমা এইচডি কোয়ালিটিতে ফাঁস হয়ে গেছে, এখনই কঠোর ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”

Manual3 Ad Code

অন্যদিকে, ভক্তদের একটি অংশ সাধারণ দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন, লিক হওয়া ভিডিও ডাউনলোড বা শেয়ার না করতে এবং প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য। তাদের ভাষায়, “এটি শুধু একটি সিনেমা নয়, বিজয়ের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়।”প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোদ এবং প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়াণ। এতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ, প্রিয়ামনি ও মামিথা বাইজু।

Manual8 Ad Code

বিশ্লেষকদের মতে, বড় বাজেটের সিনেমা মুক্তির আগেই ফাঁস হওয়া চলচ্চিত্র শিল্পের জন্য বড় ধরনের সতর্কবার্তা। বিশেষ করে ‘জন নায়গন’কে বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফলে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহও ছিল তুঙ্গে।আইনি জটিলতা, মুক্তি বিলম্ব এবং এখন অনলাইন ফাঁস, সব মিলিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে ‘জন নায়গন’। এখন দেখার বিষয়, দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যায় কি না।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code