নকলের অভিযোগে আক্রান্ত শত্রু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ঈদে মুক্তি পেতে যাওয়া অন্যতম ছবি ‘শত্রু’। সুমন ধর নির্মিত এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু। মুক্তি উপলক্ষে বর্তমানে চলছে জোর প্রচারণা। এরই অংশ হিসেবে গত ১৬ এপ্রিল উন্মুক্ত করা হয় ছবিটির গান ‘প্রিয়া রে প্রিয়া’।

Manual6 Ad Code

প্রকাশের পর এই গানের দিকে উঠেছে অভিযোগের আঙুল। অনেকেই বলছেন, ভারতীয় দুটি গানের অনুকরণে বানানো হয়েছে এটি। তিনটি গান পাশাপাশি রেখে পরখ করলে নকলের অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া যায়।

Manual7 Ad Code

‘প্রিয়া রে প্রিয়া’ গানটির ভাব-কথা-সুরে টলিউডের ‘জামাই বদল’ সিনেমার ‘তোকে ছাড়া’ গানের ছায়া বিদ্যমান। যেটি প্রকাশ হয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর।

Manual4 Ad Code

অন্যদিকে ভিডিওতে অনুকরণ করা হয়েছে গেলো বছর মুক্তি পাওয়া বলিউড ছবি ‘লাইগার’র গান ‘আফাত’কে। সেই গানের সেট থেকে শুরু করে নায়ক-নায়িকার পোশাক, লোকেশনসহ অনেক কিছুর মিল পাওয়া গেছে বাপ্পী-মিতুর গানটিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code