

মালিক মনজুর ইতালি প্রতিনিধি : দীর্ঘদিন করোনায় পর্যদুস্ত থাকা ইতালিতে এবার একেবারে শঙ্কামুক্ত হয়ে ঈদ উদযাপন করেছে ইতালি প্রবাসী বাংলাদেশীরা।
উৎসবমুখর পরিবেশে ইতালিতে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। করোনার বিধি নিষেধ মুক্ত পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পেরে প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছে। কর্ম দিবসে ঈদ হওয়ার পরও রাজধানীর প্রধান প্রধান জামাতগুলোতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে।

আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে উল্লসিত প্রবাসী বাংলাদেশীরা। দুই বছর নানা বিধি নিষেধের মধ্যে উদযাপিত হয়েছে ঈদ। রাজধানীর রোমে জাতীয় ঈদগাহ পিয়াচ্ছা ভিক্টোরিওর খোলা মাঠে রোম দূতাবাসের
কাউন্সিলর এন্ড হেড অব চ্যান্সেরি বাংলাদেশ দূতাবাস রোম ইতালি মো: জসিম উদ্দিন এবং দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতারা ঈদের নামাজ আদায় করেন
কর্ম দিবসে ঈদ হওয়াতে ঈদের নামাজ আদায় করেই প্রবাসীদের ছুটতে হয়েছে কর্মস্থলে। তবে দেশের আমেজেই ঈদের নামাজ আদায় করতে পেরে দারুণ খুশি তারা প্রবাসী বাংলাদেশী
প্রতিটি খোলা মাঠেই নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়।এবারও রাজধানীর রোমের কমপক্ষে ৫০ টি স্থানে খোলা মাঠে ঈদের জামাত ছাড়াও বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে মুসল্লিরা