তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে পিছনে বসবেন হ্যারি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস :
ব্রিটিশ রাজপরিবারের পরবর্তী প্রজন্মের মধ্যে দূরত্ব মেটানোর হাজারো চেষ্টা হয়েছে। কিন্তু সেচেষ্টায় যে ফল মেলেনি তা ফের পরিষ্কার হয়ে গেল। আগামী ৬ মে তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্যদের সঙ্গে বসবেন না রাজকুমার হ্যারি। সেখান থেকে দশটি সারি পিছনের আসনে দেখা যাবে তাকে। কেবল তাই নয়, বেশিক্ষণ বাবার রাজা হওয়ার অনুষ্ঠানে থাকবেনও না তিনি। এমনটাই দাবি রাজ পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তির।

Manual3 Ad Code

প্রিন্স ডায়নার একদা বাটলার ছিলেন পল বারেল। তিনি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আশঙ্কা প্রকাশ করেছেন, সম্ভবত ওই অনুষ্ঠানে হ্যারির জন্য অপেক্ষা করে রয়েছে শীতল অভ্যর্থনা। তার কথায়, ‘খুব দ্রুত সবার মধ্যে মিলমিশ হয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। আমি রীতিমতো ভয় পাচ্ছি, হয়তো হ্যারি অত্যন্ত শীতল অভ্যর্থনাই পাবেন রাজ্যাভিষেকের অনুষ্ঠানে।’

সেই সঙ্গে তার দাবি ডিউক অফ সাসেক্সও ওই অনুষ্ঠানে যাচ্ছেন কেবল নিজের মুখ দেখাতে! তিনি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে আদৌ আগ্রহী নন।

Manual8 Ad Code

তার কথায়, ‘হ্যারির বাবা চান দুই ছেলেই অনুষ্ঠানে থাকুক। তারা শপথগ্রহণের সাক্ষী থাকলে উনি খুব খুশি হবেন। কিন্তু হ্যারি সেভাবে অনুষ্ঠানের অংশ হতে আগ্রহী নন।’ সূত্র: ডেইলি মেইল।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code