রবিবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: রবিবার (৩০ এপ্রিল) সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

Manual1 Ad Code

প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে বাংলা (আবশিক) প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২।

২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণ নম্বর ও পূর্ণ সময় তিন ঘণ্টায়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code