প্রধানমন্ত্রীকে মালদ্বীপে লাল গালিচা সংবর্ধনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ ৬ দিনের সফরে মালদ্বীপ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তিনি মালদ্বীপের রাজধানী মালের নিকটবর্তী ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল। এদিন মালদ্বীপের প্রেসিডেন্ট অফিস এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

Manual3 Ad Code

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ’র আমন্ত্রণে এ সফর করছেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে দুপুর ১২টা ১১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রা করে।’

বিমানটি বিকাল আনুমানিক ৪টায় মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে প্রধানমন্ত্রীকে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে অভ্যর্থনা জানাবেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার সফরকালে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ দুইটি চুক্তি ও দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। প্রস্তাবিত চুক্তিগুলো হচ্ছে—দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে। সফরকালে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

Manual3 Ad Code

আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হবে। একই দিন প্রেসিডেন্ট প্রাসাদে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে সই করবেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি  দেবেন।

Manual1 Ad Code

সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সালা নালিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিত এবং সে দেশের প্রধান বিচারপতি উপ আহমেদ মুতা-সিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফাস্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন শেখ হাসিনা। ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকালে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code