চার্লসের রাজ্যাভিষেকে একমাত্র ভারতীয় শিল্পী সোনম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: দীর্ঘ সাত দশক ব্রিটিশ সাম্রাজ্য শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গেলো বছরের ৮ সেপ্টেম্বর তার মৃত্যুর পর নিয়ম অনুযায়ী নতুন রাজা হয়েছেন তার ছেলে তৃতীয় চার্লস ফিলিপ আর্থার জর্জ। আগামী ৬ মে আনুষ্ঠানিকভাবে তার রাজ্যাভিষেক হবে।

Manual7 Ad Code

শত শত বছর ধরে চলে আসা রীতি অনুযায়ী জমকালো আয়োজন থাকছে রাজার অভিষেকে। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রথম সারির নেতারা। থাকবে বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতিও।

Manual1 Ad Code

সেই তারকাদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে থাকছেন সোনম কাপুর। তিনি রাজা চার্লসের রাজ্যাভিষেক কনসার্টে অংশ নেবেন। শুধু তাই নয়, একটি বিশেষ বক্তব্যও দেবেন কাপুর খানদানের এই উত্তরসূরি। যেখানে ব্রিটিশ সংগীতশিল্পী স্টিভ উইনউড ও কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারকে (গায়কদল) পরিচয় করিয়ে দেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code