যেভাবে তুলবেন চায়ের পাত্রের পোড়া দাগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: চা চুলায় বসিয়ে বেমালুম ভুলে গেছেন। পোড়া গন্ধ নাকে লাগতেই এসে দেখলেন পাত্র পুড়ে কালচে হয়ে গেছে একেবারে। এই পোড়া দাগ কীভাবে দূর করবেন? জেনে নিন টিপস।

Manual8 Ad Code

চায়ের পাত্রের ভেতর ও বাইরে ভালো করে বাকিং সোডা লাগিয়ে নিন। পাঁচ মিনিট এভাবে রেখে দিন। তারপর বাসন মাজার স্ক্রাবার দিয়ে পাত্রটি ঘষে পরিষ্কার করে ফেলুন। পাত্রের দাগ উঠে যাবে।

Manual3 Ad Code

অর্ধেক লেবু কেটে পোড়া পাত্রে ভালোভাবে ঘষুন। তারপর পাত্রটি গরম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পরিষ্কার করে ফেলুন।
বেকিং সো়ডার সঙ্গে ভিনেগার মিশিয়ে পাত্রের গায়ে কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন। এরপর পরিষ্কার করে ফেলুন।

পোড়া পাত্রে পানি ভর্তি করে তাতে ২ চা চামচ লবণ এবং বাসন পরিষ্কারের তরল সাবান দিয়ে একটু ফুটিয়ে নিন। তারপর আঁচ নিভিয়ে এক ঘণ্টা এভাবেই রেখে দিন। এরপর স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষলেই পোড়া দাগ উঠে যাবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code