হোয়াইট ব্রেডে হতে পারে মস্তিষ্কের ক্ষতি:

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: নগরজীবনে সকালের নাস্তায় হোয়াইট ব্রেড একটি নিয়মিত খাবার। তবে এতে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে। যা দেহের ওজন বৃদ্ধিসহ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, হোয়াইট ব্রেডের কারণে মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে।

এর ফলে মাথা ঘোরা, ব্যালেন্স নষ্ট হয়ে আচমকা পড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি হোয়াইট ব্রেড নিয়ে করা এক গবেষণায় এমন তথ্য উঠে আসে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।

Manual8 Ad Code

হোয়াইট ব্রেডই বেশি খাওয়ার কারণে অনেক ব্রিটিশ নাগরিক নানা রকম শারীরিক সমস্যায় ভুগছে বলেও ওই গবেষনায় উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, হোয়াইট ব্রেডে গ্লাটেন থাকে। এছাড়াও পাস্তা ও সিরিয়ালস বা দানাশস্যতেও গ্লাটেন রয়েছে। তাই বেশি মাত্রায় গ্লাটেন শরীরে প্রবেশ করলে ‘গ্লুটেন অ্যাটাক্সিয়া’ হতে পারে। যা মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমের ক্ষতিগ্রস্ত করে। আর এটা থেকেই হতে পারে প্যানিক অ্যাটাক।

চিকিৎসকরা জানান, মাঝে মাঝে হার্ট অ্যাটাকের মতো কিছু উপসর্গ দেখা দেয়। অনেক সময়ে সাধারণ কাজ যেমন, হাঁটা-চলা বা কথা বলাতেও কষ্ট হতে পারে। অবস্থা চরমে পৌঁছলে প্যারালাইসিস হওয়ারও শঙ্কা রয়েছে।

Manual2 Ad Code

করণীয়:

Manual7 Ad Code

যারা ‘গ্লাটেন অ্যাটাক্সিয়া’তে আক্রান্ত, তাদের উচিৎ যতো দ্রুত সম্ভব গ্লাটেন যুক্ত খাবার পরিহার করা। তবে যারা অতিরিক্ত গ্লাটেন গ্রহণের জন্য আক্রান্ত হয়েছেন, তারা হঠাৎ করে নিজেদের ডায়েট থেকে গ্লাটেন বাদ দেয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code