কিসিঞ্জারের ভবিষ্যদ্বাণী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: চীনের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা হতে পারে বলে মনে করছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। তিনি বলেছেন, ইউক্রেন সংঘাতে একটি মোড় আসতে পারে। চলতি বছরের শেষের দিকে হতে পারে শান্তি আলোচনা।

Manual8 Ad Code

সিবিএসকে রবিবার দেওয়া সাক্ষাত্কারে কিসিঞ্জার বলেন, ‘এখন যেহেতু চীন আলোচনায় এসেছে তাই আমি মনে করছি বছরের শেষ নাগাদ যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। ততক্ষণে আমরা সমঝোতার প্রক্রিয়া নিয়ে কথা বলব’।

Manual4 Ad Code

ইউক্রেনে গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধের প্রভাব পড়ে গোটা বিশ্বে। করোনা মহামারির পর পর খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দিশেহারা মানুষ।

Manual2 Ad Code

এমন প্রেক্ষাপটে চলতি বছরের এপ্রিলে যুদ্ধ বন্ধে এগিয়ে আসে চীন। মধ্যস্ততাকারীর ভূমিকায় আসতে চাওয়া চীন একটি পরিকল্পনাও প্রকাশ করে। তবে ওই পরিকল্পনায় রাশিয়ার স্বার্থ হাসিল হবে জানিয়ে তা প্রত্যাখ্যান করে ইইউ ও যুক্তরাষ্ট্র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি চীনের আনা ১২টি প্রস্তাবের মধ্যে মাত্র কয়েকটিকে স্বাগত জানালেও রাশিয়ার সঙ্গে কোনোভাবেই আপস না করার বিষয়ে অনড় থাকেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code