বাণিজ্যে ঘাটতি ১ লাখ ৫৮ হাজার কোটি টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: রফতানির তুলনায় আমদানি বেশি, বিশ্ববাজারে জ্বালানিসহ সব ধরনের পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী এবং আশানুরূপ রেমিট্যান্সের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ সহায়তাও তুলনামূলক কম। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় বাড়ছে বাণিজ্য ঘাটতি। এই ঘাটতির পরিমাণ ১ লাখ ৫৭ হাজার ৮২০ কোটি টাকা। একই সময়ে সামগ্রিক বৈদেশিক লেনদেনেরও বিশাল ঘাটতি তৈরি হয়েছে।

বুধবার (১০ মে) বাংলাদেশ ব্যাংক বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

Manual7 Ad Code

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৫ হাজার ৩৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। এ সময় রফতানি হয়েছে ৩ হাজার ৯৩২ কোটি ৫০ লাখ ডলারের পণ্য। এতে ১ হাজার ৪৬১ কোটি ৩০ লাখ (১৪ দশ‌মিক ৬১ বি‌লিয়ন) ডলারের বাণিজ্য ঘাটতিতে পড়েছে দেশ। বর্তমান বিনিময় হার হিসাবে দেশীয় মুদ্রায় (প্রতি এক ডলার ১০৮ টাকা ধরে) এর পরিমাণ ১ লাখ ৫৭ হাজার ৮২০ কোটি টাকা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code