মুক্তা বসানো পোশাক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বলিউডের মিষ্টি মেয়ে পরিণীতি চোপড়া বাগদান সেরেছেন সম্প্রতি। বর রাঘব চাড্ডা ভারতের অন্যতম আলোচিত তরুণ রাজনীতিক। লন্ডনে পড়াশোনার সময়ই পরিচয় হয়েছিল দুজনের। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই প্রেমের শুরু। বাগদান অনুষ্ঠানে বরাবরের মতোই স্নিগ্ধতাকে আপন করে নিয়েছেন পরিণীতি। বরের সাজ-পোশাকও ছিল আভিজাত্যে মোড়া ছিমছাম।

Manual7 Ad Code

বিশেষ দিনে মনিষ মালহোত্রার নকশা করা পোশাক গায়ে জরিয়েছিলেন পরিণীতি চোপড়া। রোজ পিংক ফুল স্লিভ কুর্তার সঙ্গে মিলিয়ে মুক্তার কারুকার্য করা ট্রাউজার পরেছিলেন তিনি। কুর্তা এবং ট্রাউজারের সঙ্গে ছিল কাশ্মিরি থ্রেডওয়ার্কের চমৎকার ওড়না।

রাঘব নিজেও পছন্দ করেন সাদামাটা সাজ-পোশাক। তাই জমকালো পোশাকের বদলে খাদি সিল্কের ছিমছাম কিন্তু স্টাইলিশ আচকান বেছে নিয়েছিলেন তিনি। বাগদান অনুষ্ঠানে তিনি পরেছিলেন ফ্যাশন ডিজাইনার পবন সাচদেবের নকশা করা আচকান। হাতির দাঁতের বোতাম বসানো বিশেষ পোশাকটির ফ্যাব্রিক, টেক্সচার এবং কাটগুলোতে ছিল ভিন্নতা। আইভরি সাদা পোশাকের সৌন্দর্য বাড়িয়েছে গোলাপি পকেট।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code