সব সংবাদদাতা প্রত্যাহার করলো নিউইয়র্ক টাইমস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক অফিস: যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমস রাশিয়া থেকে তাদের সকল সংবাদদাতা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে দেশটির অপর এক সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির রাশিয়ায় সরেজমিনে কোনো প্রতিনিধি থাকবে না; শত বছরের বেশি সময়ে এটিই প্রথম ঘটনা।

Manual7 Ad Code

এক টুইটবার্তায় নিউইয়র্ক টাইমসের সাবেক মস্কো ব্যুরো নিল ম্যাকফারকুহার লিখেছেন, মস্কোর নিউইয়র্ক টাইমসের ইতিহাসে দুঃখজনক ঘটনা। রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করা হচ্ছে। ১৯২১ সাল থেকে সেখানে আমাদের নিয়মিত রিপোর্টার ছিল, ভিসা জটিলতার কারণে সাময়িক কিছু সময় বিরতি ছিল। স্ট্যালিন, স্নায়ুযুদ্ধ কিছুই আমাদের তাড়াতে পারেনি।

Manual5 Ad Code

এর আগে নিউইয়র্ক টাইমস গতকাল মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে রাশিয়া থেকে সকল প্রতিনিধি প্রত্যাহারের তথ্য জানিয়েছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে তাদের সেনাবাহিনী ‘বিশেষ অভিযান’ বা যুদ্ধ নিয়ে একটি আইন পাস করেছে। এই আইনে যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করলে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এর জেরেই রাশিয়া থেকে সংবাদ প্রতিনিধিদের প্রত্যাহার করল নিইইয়র্ক টাইমস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
নিউইয়র্কমার্কিন যুক্তরাষ্ট্র এ সম্পর্কিত আরও পড়ুন:
Manual1 Ad Code
Manual5 Ad Code