অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা জরুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

সম্পাদকীয়: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বহুদিন ধরেই দেশে বিশেষ আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংককর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ কারণে দেশে মূল্যস্ফীতির হার বাড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হওয়া এবং বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে।

Manual3 Ad Code

ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও করোনার পর থেকে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলেছে। গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, এখন যে মূল্যস্ফীতি হচ্ছে, তা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের খুব বেশি কিছু করার নেই। কারণ, এখন যে মূল্যস্ফীতি হচ্ছে, তা টাকার প্রবাহ বৃদ্ধিজনিত কারণে হয়নি।

Manual8 Ad Code

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় বিভিন্ন পণ্যের ক্ষেত্রে আমদানিনির্ভরতা পরিহার করে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্ব বাড়াতে হবে। আমরা জানি, সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব নয়। কাজেই যেসব ক্ষেত্রে সম্ভব সেসব ক্ষেত্রে সফল হওয়ার পদক্ষেপ নিতে হবে।

Manual2 Ad Code

দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি ও ডলারের সঙ্গে টাকার বিনিময় হারে ঊর্ধ্বগতি থাকলে মানুষের আয় ধারাবাহিকভাবে কমতে থাকে। এতে মানুষ মূল্যস্ফীতি ও টাকার অবমূল্যায়নের ফাঁদে পড়ে যায়। অবমূল্যায়নজনিত কারণে টাকার প্রবাহ বৃদ্ধি পেয়ে তা মূল্যস্ফীতিকে যাতে আরও উসকে দিতে না পারে, সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর অংশ হিসাবে দেশে খাদ্যপণ্যসহ বিভিন্ন নিত্যপণ্যের উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। বিলাসী পণ্যে নিয়ন্ত্রণ কঠোর করতে হবে। টাকা পাচার বন্ধে পদক্ষেপ নিতে হবে। রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সম্ভব না হলে পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা কঠিন হতে পারে।

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ইতোমধ্যে দেশের বিপুলসংখ্যক মানুষের দুর্ভোগ বেড়েছে। এসব পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামেও। এ অবস্থায় নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। লক্ষ করা গেছে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে ভোক্তাদের যখন দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তখনও নানা অজুহাতে ব্যবসায়ী সিন্ডিকেট অতিরিক্ত মুনাফা করে মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code