গোলাপি হাইহিল পরলেন পুরুষ আইন প্রণেতারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

কানাডা অফিস: কানাডার পার্লামেন্টের একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেখানে গুরুগম্ভীর অধিবেশন চলছিল না। চলছিল না তর্ক–বিতর্ক। বরং দেশটির পুরুষ আইনপ্রণেতারা হাঁটছিলেন, হেলেদুলে নাচছিলেন। তাঁদের সবার পায়ে ছিল গোলাপি রঙের হাইহিল জুতা।

Manual3 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। প্রশংসায় ভাসিয়েছেন অনেকেই। অনেকে আবার সমালোচনাও করেছেন। কিন্তু সব ছাপিয়ে একটি প্রশ্ন সামনে এসেছে। তা হলো, কেন কানাডার পুরুষ আইনপ্রণেতারা গোলাপি রঙের হাইহিল পরলেন? তাও আবার পার্লামেন্টের ভেতরে! এটা কি নিছক মজা করা জন্য, নাকি অন্য উদ্দেশ্য ছিল তাঁদের?

উত্তরটা জানিয়েছে কানাডীয় সংবাদমাধ্যমগুলো। বলা হয়েছে, মজা করার জন্য আইনপ্রণেতারা এ কাজ করেননি। বরং গোলাপি রঙের হাইহিল পরে তাঁরা সমাজকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আর সেই বার্তা হলো, নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন। এ বিষয়ে মানুষকে সচেতন করতে তাঁদের এমন ব্যতিক্রম উদ্যোগ।

Manual6 Ad Code

ব্যতিক্রম এই উদ্যোগের নাম দেওয়া হয়েছিল ‘হোপ ইন হাইহিলস’। এই আয়োজনের পৃষ্ঠপোষক অন্টারিও শহরে অবস্থিত নারীদের আশ্রয়কেন্দ্র হালটন ওমেনস প্লেস। চার বছর ধরে এমন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি লৈঙ্গিক সহিংসতার প্রতিরোধের জন্য তহবিল সংগ্রহ করা হয় এর মাধ্যমে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code