তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী পদে জয় পেলেন জাস্টিন ট্রুডো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী পদে জয় পেলেন জাস্টিন ট্রুডো। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

অবশ্য নির্বাচনে ট্রুডোর দল লিবারেল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

Manual7 Ad Code

সোমবার কানাডার ৪৪তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এককভাবে সরকার গঠনের জন্য ৩৩৮টি ফেডারেল আসনের মধ্যে ১৭০টি আসন পেতে হয়। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পেয়েছে ১৫৬টি আসন। কনজারভেটিভরা পেয়েছে ১২২ আসন।

Manual7 Ad Code

করোনা মহামারি মোকাবিলায় বিপুল ঋণ এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে সমালোচনার মুখে পড়তে হয় ট্রুডো সরকারকে। এই পরিস্থিতে পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪৯ বছরের ট্রুডো আগাম নির্বাচন ঘোষণা করেছিলেন। তবে ২০১৯ সালে ছোট দলের সঙ্গে জোট করা ট্রুডোর দল এবারও সফলতার মুখ দেখতে পেলো না। কারণ সরকার গঠনের জন্য আবারও তাকে বিরোধী ছোট দলের সঙ্গেই জোট করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code