দেশে করোনায় ৩১ মৃত্যু, নতুন শনাক্ত ২২৯৩

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৫ জনে।

Manual4 Ad Code

এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৯৩ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনে পৌঁছেছে।

Manual2 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫০১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৭ লাখ ৮৮ হাজার ২০২টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৭৬ শতাংশ।

নতুন যে ৩১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী ১৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ০২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code