ঋণ কমানোর পদ্ধতি জানালো বাংলাদেশ ব্যাংক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিয়মনীতি না মেনে দেওয়া হচ্ছে ঋণ। এসব ঋণ আদায়ও হচ্ছে না। এতে করে দেশের বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বাড়ছে। অন্যদিকে বিতরণ করা ঋণ আদায় না হওয়ায় এসব প্রতিষ্ঠানে তারল্য প্রবাহ কমে গেছে। ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা রাখতে গঠিত ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) নীতিমালা পরিপালন না করাকে এর কারণ হিসেবে দায়ী করছে কেন্দ্রীয় ব্যাংক। অস্বাভাবিক বেড়ে যাওয়া এই খেলাপি ঋণ কমাতে ২০১১ সালে করা আইসিসি নীতিমালা বাস্তবায়নে ফের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

Manual1 Ad Code

সোমবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

Manual7 Ad Code

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত জামানত না রেখে ঋণ দেওয়া হচ্ছে। একক গ্রাহককে নির্ধারিত সীমার অতিরিক্ত ঋণ সুবিধাও দেওয়া হচ্ছে। এক্ষেত্রে অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের নিয়মের তোয়াক্কা করছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code