লাগেজে জ্যান্ত বিড়াল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: আকাশপথে যাত্রা করতে গেলে লাগেজে নানা জিনিস নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়। এরপরও অনেকেই নিষেধ অমান্য করেন। অনেক সময় বিমানবন্দরে তা ধরা পড়ে। লাগেজ খুলে জব্দ করা হয় বহননিষিদ্ধ বিভিন্ন জিনিস। তাই বলে কেউ লাগেজে জ্যান্ত বিড়াল বহন করছেন, এমনটা সচরাচর দেখা যায় না। এবার এমন বিচিত্র ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

Manual4 Ad Code

সম্প্রতি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ খুলে জ্যান্ত বিড়াল উদ্ধার করেছেন কর্মকর্তারা। আর তা ধরা পড়েছে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময়। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মীরা লাগেজটি স্ক্যান করার সময় ‘অনাকাঙ্ক্ষিত’ কিছুর উপস্থিতি টের পান। সন্দেহজনক হওয়ায় পরে লাগেজটি খুলে দেখেন তাঁরা।
টিএসএর মুখপাত্র লিসা ফার্বস্টেইন সংবাদমাধ্যমকে বলেন, তাঁদের কর্মীরা লাগেজটি খোলেন। এরপর কর্মীদের চোখ কপালে ওঠে। লাগেজ থেকে বের করা হয় জ্যান্ত কমলা রঙের একটি বিড়াল।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code