মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে পারমাণবিক অস্ত্র থাকতে পারে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পাঠানো হলে সেটিতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলে সতর্কবার্তা জানিয়েছে রাশিয়া। সোমবার (৫ জুন) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, এমন হলে সংঘর্ষ আরও বেড়ে যাবে।

Manual3 Ad Code

ল্যাভরভ বলেন, ‘আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, এফ-১৬ যুদ্ধবিমানের অন্যতম বৈশিষ্ট হলো এটি পারমাণবিক অস্ত্র ধারণ করতে পারে।’

তিনি বলেন, ‘এই বিষয়টি যারা বুঝতে পারছেন না, তারা সামরিক কৌশলবিদ ও পরিকল্পনাকারীদের মতোই অপদার্থ।’

Manual2 Ad Code

দীর্ঘদিন ধরেই পাল্টা হামলার জন্য মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চেয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিমানটি পেলে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে পারবেন বলে দাবি করেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code