নিউইয়র্কে ইঁদুর ধরা চাকরি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় ইঁদুর শিকারি নিয়োগ দেবে নগর কর্তৃপক্ষ। যার বেতন ধরা হয়েছে বার্ষিক ১ লাখ ৭০ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৭৪ লাখ টাকা। খবর এনডিটিভির।

Manual4 Ad Code

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক টুইট বার্তায় বলেন, আমি ইঁদুরকে সবচেয়ে বেশি অপছন্দ করি। আপনার যদি নিউইয়র্ক শহরের ইঁদুরগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রেরণা, সংকল্প এবং হত্যাকারী প্রবৃত্তি থাকে তাহলে আপনার জন্য ‘স্বপ্নের চাকরি’ অপেক্ষা করছে।

Manual6 Ad Code

নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে পদের নাম উল্লেখ করা হয়েছে, ‘ইঁদুর প্রশমন পরিচালক’। মেয়রের কার্যালয়ের এক মুখপাত্র জানান, নিয়োগপ্রাপ্ত এ কর্মকর্তা সরাসরি ডেপুটি মেয়র মীরা জোশির কাছে রিপোর্ট করবেন এবং তার বেতন হবে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার ডলারের মধ্যে।

তবে এ চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে কিছু শর্ত জুড়ে দিয়েছে নগর কর্তৃপক্ষ। শর্তে বলা হয়েছে, আবেদনকারীদের অবশ্যই নিউইয়র্কের বাসিন্দা হতে হবে। এছাড়া ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে পারদর্শিতা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code