গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি দুর্গম গিরিখাত থেকে এসব ব্যাগ খুঁজে পাওয়ার পর পুলিশ সেগুলো উদ্ধার করে।

Manual4 Ad Code

সেখানে ঠিক কতজনের মৃতদেহের অংশ আছে তা এখনও জানা যায়নি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বলা হয়েছে, মেক্সিকান কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি গিরিখাতে মানুষের দেহাবশেষ সম্বলিত ৪৫টি ব্যাগ খুঁজে পেয়েছে। মূলত গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাতজন তরুণ কল সেন্টার কর্মীকে খুঁজছিলেন কর্মকর্তারা। এসময় তারা এসব মৃতদেহ খুঁজে পান। বিবিসি বলছে, উদ্ধারকৃত দেহাবশেষের মধ্যে পুরুষ ও নারী উভয়েরই মৃতদেহের অংশ রয়েছে। এছাড়া সেখানে মৃতদেহের সংখ্যা ঠিক কত তা এখনও জানা যায়নি। ওই এলাকাটি দুর্গম হওয়ায় এবং আলো কম থাকার কারণে অনুসন্ধান কর্মকাণ্ড আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code