ঈদে রাজ-তিশার যৌথ উপহার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সময়ের আলোচিত তারকা শরিফুল রাজ। সিনেমায় নিজের সম্ভাবনার জানান দিয়েছেন। অন্যদিকে বহু আগে থেকেই ঢাকাই শোবিজের প্রতিষ্ঠিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমায় কম কাজ করেন বটে; তবে যতবারই হাজির হন, প্রশংসা কুড়াতে মোটেও ভুল করেন না।

Manual2 Ad Code

এই দুই তারকা যৌথভাবে ভক্তদের জন্য একটি উপহার নিয়ে আসছেন ঈদে। উপহারটির নাম ‘রক্তজবা’; এটি একটি সিনেমা। নির্মাণ করেছেন ‘কাঠবিড়ালী’ খ্যাত তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা। ঈদুল আজহা উপলক্ষে নতুন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ছবিটি।

প্ল্যাটফর্ম সূত্রে জানা গেছে, ২৫ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে ঘরে বসেই মোবাইলে অথবা অন্য কোনও ডিভাইসে ‘রক্তজবা’ দেখতে পারবেন দর্শকরা।

Manual1 Ad Code

নির্মাতা নিয়ামুল মুক্তা জানান, ছবিটির গল্প আবর্তিত হয়েছে একটি চিঠিকে কেন্দ্র করে। যেটা আচমকা এক অবসরপ্রাপ্ত শিক্ষকের আছে আসে। সেই চিঠির রেশ ধরে তিনি ফিরে যান এক যুগ আগের অতীতে। আর একে একে উন্মোচিত হয় নানান রহস্য। এই কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন মুহাম্মদ তাসনীমুল হাসান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code