কলকাতার নতুন ছবিতে নুসরাত ফারিয়া

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ঢাকাই ছবি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারও কলকাতার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘বিবাহ অভিযান’। কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্ত এটি পরিচালনা করবেন। এখানে ফারিয়ার নায়ক টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

Manual3 Ad Code

 

বর্তমানে এই ছবির জন্য কলকাতায় রয়েছেন নুসরাত ফারিয়া। শেষ হয়েছে ছবিটিতে চুক্তির আনুষ্ঠানিকতা। শিগগিরই শুরু হবে শুটিং। কলকাতা থেকে নিশ্চিত করলেন ‘আশিকী’ ছবির এই নায়িকা।

 

এদিকে জানা গেছে, ছবিটিতে অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধার কথা ছিলো মিমি চক্রবর্তীর। কিন্তু বর্তমানে তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ছবিটি থেকে সরে গিয়েছেন। আর তাই এই ছবিতে অঙ্কুশের বিপরীতে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া।

 

Manual8 Ad Code

২০১৫ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ফারিয়ার। এরপর গত দুই বছরে ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’ ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি ছবি মুক্তি পায় তার।

 

Manual1 Ad Code

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’ ছবিটি। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি আসছে রোজার ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

 

Manual4 Ad Code

এদিকে শাপলা মিডিয়ার ব্যানারে আরও একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন ফারিয়া। উত্তম আকাশ ও বাবা যাদবের যৌথ পরিচালনায় এই ছবিতে তিনি জুটি বাঁধবেন তার ক্যারিয়ারের প্রথম নায়ক কলকাতার অঙ্কুশের সঙ্গে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code