নিউইয়র্কে বিশেষ সম্মাননা পেলেন প্রিসিলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: সামাজিক কাজে বাংলাদেশ-আমেরিকার মধ্যে অসামান্য অবদান রাখার জন্য আমেরিকার নিউইয়র্ক এশিয়ান-আমেরিকান হেরিটেজ মাস উদযাপন উপলক্ষে নিউইয়র্ক টাউন অব হেম্পস্টেড কমিউনিটি অ্যাফেয়ার্স বিভাগ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন প্রিসিলা। অলাভজনক হেল্প অর্গানাইজেশন প্রতিষ্ঠা ও ‘প্রিসিলা নিউইয়র্ক’-এর মাধ্যমে নিজ দেশের মানুষের সাহায্য সহযোগিতা করা, তারুণ্যের সামাজিক উৎকর্ষতা বিকাশে অনলাইনে কাজ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার-বিমুখ প্রতিভাবান তরুণদের গল্প সারাদেশে ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিংসহ নানা কাজে অবদান রয়েছে তার।

Manual5 Ad Code

আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় নিউইয়র্কের হেম্পস্টেড টাউন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এশিয়ান-আমেরিকান হেরিটেজ মাস উদযাপন শেষে এশিয়ার প্রতিটি দেশ থেকে একজনকে সমাজ পরিবর্তনে কাজ করা ও নিজ কমিউনিটির জন্য বিশেষ অবদান রাখায় তরুণদের বিশেষ সম্মাননা প্রদান করেন আমেরিকার নিউইয়র্ক টাউন অব হেম্পস্টেড কমিউনিটি অ্যাফেয়ার্স বিভাগ। এই সময় অনুষ্ঠানে আগত অতিথিরা ও আয়োজকবৃন্দ প্রিসিলার হাতে এই সসম্মান তুলে দেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code