নিউইয়র্কের হোটেল ব্যবসা জমিয়েছেন মুকেশ আম্বানি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি:নিউইয়র্কের বিখ্যাত পাঁচতারকা হোটেল ম্যান্ডারিন ওরিয়েন্টাল কিনছেন এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ভারতীয় ধনকুবের আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মাত্র ৯ কোটি ৮২ লাখ ডলারে হোটেলটি নিয়ন্ত্রণে নিচ্ছেন। হোটেলটির ৭৩ দশমিক ৩৭ শতাংশ শেয়ারের অপ্রত্যক্ষ মালিক কেম্যান আইল্যান্ডভিত্তিক কোম্পানি কলম্বাস সেন্টার কর্পকে (কেম্যান) অধিগ্রহণ করতে রিলায়েন্সের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। কেম্যান কিনে নেওয়ার পরেই এর অন্তর্গত হোটেল ব্যবসা রিলায়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড হোল্ডিংসের অধীনে আসবে। হোটেলটি ২০০৩ সালে নির্মাণ করা হয়। এতে ২৮৪টি রুম রয়েছে। একরাতে খরচ সেখানে ১০ লাখ টাকারও বেশি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code