মোবাইল সিম বিক্রিতে ভোগান্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোনের সিম বিক্রির সময় ক্রেতার কাছ থেকে আঙুলের ছাপ রাখা হয়। সেই ছাপ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার থেকে ম্যাচ করিয়ে ক্রেতার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারে গত দুদিন ধরে সমস্যার সৃষ্টি হওয়ায় মোবাইল সিম সংক্রান্ত কোনও সেবা দিতে পারছে না অপারেটররা।

Manual4 Ad Code

বিষয়টি সমাধানের জন্য মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব সোমবার (১৯ জুন) চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। ওই চিঠিতে বলা হয়েছে— ‘মোবাইল ফোন অপারেটরগুলো নির্বাচন কমিশনের সার্ভারের সঙ্গে ২৪ ঘণ্টা সংযুক্ত থাকে। কিন্তু রবিবার (১৮ জুন) সন্ধ্যা থেকে সার্ভারে ঢুকতে সমস্যা হচ্ছে। এই সমস্যা ১৮ ঘণ্টা ধরে চলছে। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যা পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। গত কয়েক মাস ধরেই মাঝে মাঝে এমন সমস্যা হচ্ছে।’

Manual8 Ad Code

নির্বাচন কমিশনের ডাটাবেজ সার্ভারে বিভ্রাটের কারণে সিম চালু, সিম রিপ্লেসমেন্ট, এমএনপি, মালিকানা বদল, রোমিং সেবা, সিমের রেজিট্রেশন বাতিল, সিম বন্ধ করা, প্রি-পেইড থেকে পোস্ট পেইডে মাইগ্রেশন ইত্যাদি সেবা অপারেটররা দিতে পারছে না বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code