সাফে লেবাননের কাছে হারে শুরু বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:: সাফের শেষ পাঁচ আসরে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে বাংলাদেশ। এবারও শুরুটা প্রত্যাশা মতো হলো না। লেবাননের কাছে টুর্নামেন্টে নিজেদের মিশন শুরু করেছে ২-০ গোলের হার দিয়ে।

Manual8 Ad Code

টুর্নামেন্টের অতিথি দলটির বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছিল। ৭৯ মিনিট পর্যন্ত সেই লক্ষ্য বাস্তবায়নে চোখে চোখ রেখেও খেলেছে। কিন্তু পরের মিনিটে হয়েছে সর্বনাশ। সুযোগ পেয়েই শেষ দিকে দারুণ দুটি গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় লেবানন।

বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে প্রথমার্ধটা ছিল জমজমাট। এই অর্ধে লেবাননকে গোল করতে দেয়নি লাল-সবুজ দল। বরং তাদের বিপক্ষে চোখ রাঙানি দিয়ে খেলছে। বিরতির আগ পর্যন্ত দুই দলই আক্রমণ –প্রতি আক্রমণ নির্ভর ফুটবল উপহার দিয়েছে। কেউ গোলের দেখা পায়নি যদিও।

Manual5 Ad Code

লেবাননের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে বাংলাদেশ রক্ষণ জমাট করে খেলেছে। পাশাপাশি প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে গিয়ে ছড়িয়েছে ভীতি। ম্যাচ ঘড়ির ১৫ মিনিটে লেবানন প্রথম সুযোগটি পায়। করিম দারউইচের বক্সের বাইরে থেকে নেওয়া শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে গেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code