পুতিনের নির্দেশের পরও আত্মসমর্পণ করবে না ওয়াগনার যোদ্ধারা: প্রিগোজিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করা ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার যোদ্ধারা আত্মসমর্পণ করবে না। শনিবার (২৪ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রিগোজিনের পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে ওয়াগনার যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। এরপর প্রিগোজিন এই মন্তব্য করলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে প্রিগোজিন বলেছেন, রুশ প্রেসিডেন্ট বড় ধরনের ভুল করছেন। মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে প্রেসিডেন্ট বড় ভুল করছেন। আমরা মাতৃভূমির প্রতি দেশপ্রেমী। আমরা লড়াই করেছি এবং লড়ছি।

Manual6 Ad Code

ওয়াগনার প্রধান বলেছেন, প্রেসিডেন্ট, এফএসবি বা অন্য কারও অনুরোধে কেউ আত্মসমর্পণ করবে না। সিএনএন-এর খবরে বলা হয়েছে, প্রিগোজিনের মন্তব্যে এটি স্পষ্ট যে তিনি ক্রেমলিন ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অতীতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাপ্রধানের সমালোচনা করলেও পুতিনের সরাসরি সমালোচনা থেকে সতর্কতার সঙ্গে বিরত থেকেছেন বা তার কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তুলেননি।

Manual8 Ad Code

এছাড়া প্রিগোজিন একটি পরিচিত প্রতিপাদ্যে ফিরে এসেছেন। বলেছেন, তার যোদ্ধারা দেশপ্রেমী এবং রাশিয়ার চলমান ‘দুর্নীতি, প্রতারণা এবং আমলাতন্ত্র’-এর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code