কিনছে না কোনও ওটিটি প্ল্যাটফর্ম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে চর্চিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। বিতর্কের জাহাজে চড়ে বক্স অফিসে বিপুল আয় করেছে এটি। মোটে ২০ কোটি রুপি বাজেটের এই ছবির আয় ছাড়িয়েছে ৩০০ কোটি! অবিশ্বাস্য এই আয় যে ধর্মীয় আবেগ আর বিতর্ককে পুঁজি করে হয়েছে, তাতে সংশয় নেই বিশ্লেষকদের।

Manual1 Ad Code

তবে বিস্ময়কর ব্যাপার হলো, বক্স অফিসে ব্লকবাস্টার হলেও ‘দ্য কেরালা স্টোরি’ কিনতে চাইছে না কোনও ওটিটি প্ল্যাটফর্ম! এমনটাই জানালেন ছবির নির্মাতা সুদীপ্ত সেন। কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, ছবিটি অনলাইনে স্ট্রিমিং হবে।

তবে সুদীপ্ত সেন বললেন, ‘না, এগুলো ভুয়া খবর। আমরা প্রথম সারির কোনও ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবের জন্য এখনও অপেক্ষায় আছি। কিন্তু এ পর্যন্ত কোনও অফার আসেনি। মনে হচ্ছে, ফিল্ম ইন্ডাস্ট্রি একত্র হয়ে আমাদের শাস্তি দিতে চাইছে!’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code