মঞ্চের সুদিন ফিরিয়ে আনার প্রত্যয় নাট্যকর্মীদের 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

বিনোদন ডেস্কঃ বিজয়ের ৫০ উপলক্ষে ৫০টি নাট্য সংগঠনের ৫০ জন তরুণ নাট্যকর্মীকে সম্মাননা প্রদান করলো নাট্যদল এথিক। এ উপলক্ষে গত ৪ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে বসে কর্মীদের মিলনমেলা।

সম্মাননা প্রাপ্ত ৫০ তরুণ নাট্যকর্মীর সঙ্গে এসেছিলেন দল প্রধানসহ দলের কর্মীরা। সঙ্গে ছিলেন নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফলে শিল্পকলা একাডেমির বিশাল আঙিনা যেন একটা মঞ্চ হয়ে ওঠে।

অনুষ্ঠানে আগত অতিথিরা অভিন্ন কণ্ঠে বলেন, তরুণ নাট্যকর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য এথিকের এই সৃজনশীল প্রচেষ্টা দেশের মঞ্চ নাটকের ক্ষেত্রে নতুন জোয়ার সৃষ্টি করবে।

সম্মাননা প্রাপ্ত ৫০ তরুণ মঞ্চকর্মীও বলেন, এথিক আমাদের প্রেরণা জোগালো। সেজন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাহস পাচ্ছি এগিয়ে যাওয়ার। মঞ্চের সুদিন আমরা ফিরিয়ে আনবোই। নাট্যজন আতাউর রহমান, লিয়াকত আলী লাকী ও লাকী ইনাম সম্মাননা প্রাপ্ত তরুণ নাট্যকর্মীদের হাতে এথিক সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এথিক সভাপতি রেজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এথিকের সাধারণ সম্পাদক অপু শহীদ।

Manual2 Ad Code

নাট্যজন আতাউর রহমান বলেন, ‘অনেকে দেশের তরুণদের নিয়ে হতাশা প্রকাশ করেন। আমি তাদের সঙ্গে একমত নই। আমাদের দেশের তরুণরা অনেক মেধাবী, তাদের সঠিক দিক-নির্দেশনা প্রয়োজন। এথিকের উদ্যোগ তরুণ নাট্যকর্মীদের সাহস ও উদ্দীপনা জোগাবে। সে জন্য আমি এথিককে ধন্যবাদ জানাই।’

Manual6 Ad Code

লিয়াকত আলী লাকী বলেন, ‘তারুণ্যই মঞ্চের শক্তি। এথিক মঞ্চের তরুণ কর্মীদের সম্মাননা জানিয়ে একটি মহৎ দৃষ্টান্ত স্হাপন করেছে।’ লাকী ইনাম বলেন, ‘মঞ্চ নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনতে এথিকের এই উদ্যোগ প্রেরণা জোগাবে।’

Manual8 Ad Code

এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রেজানুর রহমানের লেখা ও নির্দেশনায় এথিক-এর নতুন নাটক ‘আয়নাঘর’ মঞ্চায়ন করা হয়।

৫০ নাট্য সংগঠনের এথিক সম্মাননা প্রাপ্তরা হলেন—রবিন বসাক, তাজউদ্দিন তাজু, শরিফ হাসান চৌধুরী সৌদ, মুসা রুবেল, শরীফ হোসেন ইমন, কামরুজ্জামান রনি, ফারজানা নাসরিন নূরী, মারজিয়া জাবিন তন্বী, নুরুজ্জামান বাবু, তানজি কুন, মোহাম্মদ জুয়েল, হোসাইন নিরব, মৌসুমী আক্তার, মুনিরা রহমান, তাজুল ইসলাম রুবেল, মিহাজুল হুদা দীপ, সোনালী রহমান জুলি, সাকিল সিদ্ধার্থ, ইভান রিয়াজ, প্রিয়া রানী দাস, মোস্তাফিজুর রহমান সুমন, মীরন উদ্দিন আলফা, রহিসুল ইসলাম তমালা, মামুন আব্দুল্লাহ, ইকরামুল ইসলাম, পলি বিশ্বাস, আজরা জেবিন তুলি, মুহাম্মদ ফজলুল হক রাসেল, সাজ্জাদ হোসেন, শহিদুল ইসলাম খোকন, হলুদ পুতুল, আজমিরা কান্তা মিরা, মহসিনা আক্তার, মাহমুদুল হাসান মাসুম, শফালি কুসুম, ওমর সুলাইমান রাজিব, অরূপ রতন আচার্য, খোরশেদ আলম ইমন, মোতাসিম বিল্লাহ, ফয়সাল মাহমুদ, নজরুল ইসলাম সোহাগ, বিবি ফাতেমা কানিজ, শামীমা আক্তার মুক্তা, এনামতারা সাকী, হুমায়রা আনজুম আরিনা, হাসানুজ্জামান খান, সাজিদুর রহমান, শুভাশীষ দত্ত তন্ময়, বাবুল হোসেন ও আরিফুল ইসলাম।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code