পরাণ’ দেখতে পরান কাঁদছে পূজার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ঈদে একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। যার একটি রোশান-পূজা চেরীর ‘সাইকো’। অন্য দুটি হলো, মিম-রাজ-ইয়াশের ‘পরাণ’ ও অনন্ত জলিল-বর্ষার ‘দিন দ্য ডে’। তবে নিজের ছবি তো বটেই, এবার মিমের ‘পরাণ’ নিয়ে পোস্ট দিলেন পূজা। এমনকি ছবিটি দেখার জন্য আকুতিও ফুটে উঠেছে সেখানে। কান্নার ইমোসহ পূজা ফেসবুকে লেখেন, ‘‘আমি ‘পরাণ’ দেখতে চাই’।’ বিষয়টি নিয়ে পূজা বলেন, ‘ইচ্ছে আছে সবার সঙ্গে ছবিটি দেখার। সিনেমাটির প্রশংসা খুব শুনছি। ইতোমধ্যে মিম আপু আমন্ত্রণও জানিয়েছেন। পরশু (২১ জুলাই) হয়তো দেখবো।
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। ত্রিভুজ প্রেমের গল্পে এটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজির ব্যানারে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসা পাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code