বাজে মন্তব্য করলে আমাকে করুন, মৌসুমীকে নিয়ে নয়: সানী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ ওমর সানী ও জায়েদ খানের লড়াই এখন স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে রূপ নিয়েছে। মৌসুমীর বক্তব্যে স্পষ্টতই তাদের দাম্পত্য কলহের বিষয়টি উঠে এসেছে। তবে আপাতত মৌসুমীকে নিয়ে অসম্মানের কোনও কথা বলতে চান না সানী। মুঠোফোনে তিনি বলেন, ‘আমার পরিবার, মৌসুমী, ছেলে-মেয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে। এ বিষয়টি নিয়ে আমি কথা বলবো না। তার (মৌসুমী) সঙ্গে কিছুদিন ধরে কথা হচ্ছে না। আমি কী বলেছি, না বলেছি তা ফারদিন ও ফাইজার (ছেলে-মেয়ে) কাছে আছে। তারা বলবে।’ তিনি আরও বলেন, ‘২৭ বছর ধরে শ্রদ্ধা করে এসেছি এবং বাংলাদেশের মানুষও জানে। আমার ব্যাডলাক যে ২৭ বছর পরে এসে এমনটা প্রকাশ্যে এলো। যাই হোক, আমি যে কথাগুলো জায়েদ খান সম্পর্কে বলেছি, তাকে আমি অটল আছি। আমি বারবার একটা কথায় বলেছি আমার এবং আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণ অ্যাভিডেন্স আছে। তার মাকে নিয়ে তার সন্তানেরা কথা বলবে। আমি বলবো না। মৌসুমী এখনও আমার স্ত্রী। সে আমার সন্তানের মা। আমি শ্রদ্ধার জায়গাটা নষ্ট করবো না। আমার অভিভাবক হিসেবে আমি আমার ছেলে-মেয়েকে মেনে নিলাম। তারা যা বলবে তাই আমি করবো। আমার পরিবারের ইজ্জত মানে আমার ইজ্জত। মৌসুমীর ইজ্জত মানে আমার ইজ্জত। বাজে মন্তব্য করলে আমাকে নিয়ে করুন, মৌসুমীকে নয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code